গাছে মাইক্রোবাসের ধাক্কা, পোশাকশ্রমিক নিহত

আপডেট : ১৩ মে ২০২১, ১২:৪৩ পিএম

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ৬ জন।

নিহতের নাম নিকলু তালুকদার (২৮)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়রগাঁও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ণ তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী মাইক্রোবাসটি ঢাকা থেকে দিরাই যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বাসে থাকা ৮ জন যাত্রী ঢাকায় পোশাককারখানায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা এই মাইক্রোবাসটি ভাড়া করে নিজ বাড়িতে ফেরার পথে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত