মাগুরা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামাতে নামাজ আদায় করতে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকেন কেন্দ্রীয় মসজিদে।
প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রইস উদ্দিন। এতে অংশ নেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেন শহরের পশু হাসপাতালপাড়া জমে মসজিদে।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের জন্য দোয়া করা হয়।
