হেফাজতের তান্ডব

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ৩ দিনের রিমান্ড

আপডেট : ১৭ মে ২০২১, ০৬:২৫ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত শনিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে হাটহাজারী থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘হেফাজতে তান্ডবের ঘটনায় আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করি। আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে। আদালত থেকে শাহজাহান চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

এর আগে গত শুক্রবার রাত ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হেফাজতের তান্ডবে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত