করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর কোভ্যাকসিন

আপডেট : ১৭ মে ২০২১, ০৬:৪২ এএম

আন্তর্জাতিকভাবে আরও একবার প্রমাণিত হলো করোনার নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াইয়ে সক্ষম কোভ্যাকসিন। গবেষণায় কোভ্যাকসিনের মুকুটে জুটল আরও একটি পালক।

ক্লিনিক্যাল ইনফেকশন ডিজেজের গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভ্যাকসিন করোনার নতুন ভ্যারিয়েন্টের কার্যক্ষমতাকে হ্রাস করতে পারে। বি.১.৬১৭ এবং বি.১.১.৭ এ দুই প্রজাতির দেখা মেলে প্রথমে ভারতে ও ব্রিটেনে।

তুলনামূলক অন্য স্ট্রেনের চেয়ে যাদের সংক্রমণ ক্ষমতা মারাত্মক। আর সেই ক্ষমতাকেই হারিয়ে দিতে পারে কোভ্যাকসিন, এমনটাই দাবি বিজ্ঞানীদের। এ পরীক্ষায় যোগ দিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ।

গতকাল রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনো পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ২৮৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত