পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. কামরুল ইসলাম জানান, সোমবার আমরা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক, কৃষি অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং চলতি দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে অত্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
