ফিলিস্তিন সংকট নিয়ে পোস্ট দিলেন চঞ্চল চৌধুরী

আপডেট : ১৯ মে ২০২১, ০২:৫৩ এএম

ফিলিস্তিন সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘প্রতিবাদ জানাই ফিলিস্তিনির পক্ষে।’

‘শুধু ফিলিস্তিনি নয়, পৃথিবীর যে কোন প্রান্তের, যে কোন ধর্মের মানুষ যদি অন্যায় আক্রমণের স্বীকার হয়, আমি তাদের পক্ষে।’- মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে এভাবেই লিখেন জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি চঞ্চল চৌধুরী ফেইসবুকে তার মায়ের সাথে একটি ছবি পোস্ট করায় ঘৃণা এবং বিদ্বেষমূলক আক্রমণের শিকার হন। চঞ্চল চৌধুরীর পরিবার সনাতনী ধর্মাবলম্বী এবং তার মায়ের কপালে সিঁদুর থাকায় তিনি বিদ্বেষের শিকার হন বলেই বোঝা গেছে। অনেক ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের কবলে পড়েন তিনি।

যা নিয়ে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই প্রসঙ্গে টেনেই চঞ্চল তার এদিনের স্ট্যাটাস শুরু করেন। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সঙ্গে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষেও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

চঞ্চল লিখেন, ‘প্রতিবাদ জানাই ফিলিস্তিনির পক্ষে… প্রতিবাদ জানাই রোজিনা ইসলামের পক্ষ হয়ে। আমার এই প্রতিবাদে যদি কোন মানুষের কল্যাণ হয়, আমি তার বা তাদের পক্ষে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত