পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে ট্রাক চাপায় সেলিনা বেগম (৪১) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করতে পারলেও হেলপার-চালক পালাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলার সন্ধ্যায় লেবুখালী ফেরিঘাট সংলগ্ন চৌমাথা মোড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনায় সময় লেবুখালী ফেরি পার হয়ে ওঠার সময় (ঢাকা মেট্রো-ট-১১-৭১২৭) মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা রাস্তায় পড়ে গেলে ট্রাকে চাপা দেয়। এতে ওই স্কুল শিক্ষিকা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত সেলিনা বেগম পটুয়াখালী সদর থানার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবার বাড়ি দুমকি উপজেলার আলগি গ্রামে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, লাশ শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
