বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর-রশিদ (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ ফজর মগবাজারের ওয়্যারলেস জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। এরপর ঢাকা থেকে হারুনের মরদেহ তার নিজ জেলা বরিশালে নেওয়া হয়। পরে বাদ জোহর বরিশাল পুলিশ লাইনস জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা হয়। এরপর গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরকরমজি গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হারুনের মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ অ্যাসোসিয়েশন, সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন, দৈনিক দেশ রূপান্তর পরিবার প্রমুখ গভীর শোক প্রকাশ করে। বিজ্ঞপ্তি।
