মোহনগঞ্জে চালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মে ২০২১, ০৬:৩৮ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক রেজাউল করিম রাজিব হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সামনের সড়কে মোহনগঞ্জ শ্রমিক পরিবহন সমবায় সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রাজিবের মা জয়নাহার বেগম, স্ত্রী মুক্তা আক্তার, রাজনৈতিক ও পরিবহন শ্রমিক নেতারাসহ এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, নিহত রাজিবের মা জয়নাহার বেগম, মোহনগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব প্রমুখ।

গত ৭ মে মোহনগঞ্জের ভাটিয়া গ্রামের কাছে কালচার হাওর থেকে রাজিবের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়। ৫ মে রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত