রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

আপডেট : ২০ মে ২০২১, ১১:৫৪ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১,১৬০ পিস ইয়াবা, ৫ গ্রাম ২২১ পুরিয়া হেরোইন ও ৪৭ কেজি ২ গ্রাম গাঁজা, ২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি সিসা উদ্ধার মূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত