চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২১, ১২:২৯ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জন করোনা পজিটিভ চিহ্নিত হন।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে বৃহস্পতিবার নতুন শনাক্ত ১১৬ জনের মধ্যে শহরের বাসিন্দা ৮৩ জন ও আট উপজেলার ৩৩ জন। সংক্রমণ হার ১১ দশমিক ৪৬ শতাংশ।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮ জন, ফটিকছড়ি ও বোয়ালখালীতে ৫ জন করে, রাউজান ও সীতাকুন্ডে ৪ জন করে, আনোয়ারায় ৩ জন এবং মিরসরাই ও সন্দ্বীপে ২ জন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৫২ হাজার ৩০৭ জন। এর মধ্যে শহরের ৪১ হাজার ৮০৯ জন ও গ্রামের ১০ হাজার ৪৯৮ জন।

গতকাল করোনায় ৩ রোগীর মৃত্যু হয়। তিন জনই গ্রামের বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫৯৩ জন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত