শ্যামনগর, কলমাকান্দা নদী ও পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২২ মে ২০২১, ০১:১০ এএম

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার গাবুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা চাচাতো ভাই।

পরিবারের বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, প্রচ- গরমে দুপুরে দুই ভাই বাড়ির পুকুরে গোসল করার সময় সবার অজান্তে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেব নদী ডুবে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বিকেল ৪টার দিকে ওই নদী থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ উপজেলার রংছাতি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। ঈদের পরে আকাশ তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম কুলিয়ারাজনগর পানেশ্বরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। কলামাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত