ঢাকার নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অবনী কান্ত রায় (৫৫) মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলা গেটের কাছে পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক অবনী কান্ত রায় উপজেলার বালুখন্ড গ্রামের মনমোহন রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে পায়ে হেঁটে কায়কোবাদ চত্ত্বরে আসছিলেন তিনি। উপজেলা গেটের কাছে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. শাহআলম শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ থানার এএসআই মো. আসিফ জানান, এ ঘটনা থানায় কেউ জানায়নি।
