বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ মে ২০২১, ০২:৫৪ পিএম

করোনা মহামারী প্রকোপের ‘লাল তালিকায়’ থাকা বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে পর্যটকদের বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বাহরাইনের ন্যাশনাল মেডিকেল টাস্কফোর্সের পরামর্শে সিভিল অ্যাভিয়েশন অ্যাফেয়ার্স এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। ‘লাল তালিকা’র অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

অবশ্য বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞা বাইরে থাকবে।

উল্লেখ্য, করোনা মহামারীর বর্তমান হটস্পট হলো ভারত। দেশটি দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের মতো মৃত্যু দেখেছে।

নেপালের করোনা পরিস্থিতিও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও বেড়েছে সংক্রমণ।

গত মাসে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বর্তমানে তা কমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত