নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ মে ২০২১, ১১:০৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সোহেল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক।

রবিবার রাতে কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে ওই দিন বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সোহেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায় অসুস্থ স্বামীকে নিয়ে শনিবার রাতে হাসপাতালে যায় ওই ছাত্রীর মা। সে সময় ছাত্রী বাড়িতে একা ছিল। রাত সাড়ে এগারোটার দিকে ছাত্রীর মামা ছাত্রীর মোবাইলে বারবার ফোন দিলেও সে রিসিভ না করাতে তাদের বাড়ি যান তিনি। বাড়িতে তাদের ঘরের দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় মো. সোহেল ঘর থেকে পালিয়ে যায়। সোহেল তাকে দুবার ধর্ষণ করেছে বলে পরবর্তীতে ছাত্রী তার মাকে জানান।

এ ছাড়া বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে সোহেল বিরক্ত করতে বলে তার মা মামলার বিবরণে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত