আলোচনা সভায় মেয়র আতিকুল

বকেয়া হোল্ডিং করের ১৫% সারচার্জ মওকুফ করা হবে

আপডেট : ২৫ মে ২০২১, ১২:০৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। গতকাল সোমবার দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। ডিএনসিসি মেয়র বলেন, করোনাভাইরাস তথা কভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত করদাতাদের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। মেয়র আতিকুল ৩০ জুনের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য করদাতাদের অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত