ঢাকা শহরের কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে ছয়জনকে এবং বিক্রির অভিযোগে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জব্দ করা হয় প্রায় ৩ কেজি ৫০০ গ্রাম পরিমাণ গাঁজা।
বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন গাঁজাসেবীদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
গাঁজা বিক্রেতা মোসাম্মত আসমার (৩৮) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।
অভিযানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সূত্রপূর সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জনাব রাজু আহমেদ চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।
