এক বছরের বেশি সময় পর লেনদেনের স্বাভাবিক সময়ে ফিরছে শেয়ারবাজার। সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে চার ঘণ্টা।
রবিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে শেয়ারবাজারের লেনদেন একটানা ৬৬ দিন বন্ধ ছিল। দীর্ঘ এ বন্ধের পর ৩১ মে বিএসইসির নতুন কমিশনের হাত ধরে আবার লেনদেন শুরু হয়। তবে লেনদেনের সময় কমে আসে।
