স্থায়ীভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন হকলি

আপডেট : ৩১ মে ২০২১, ১০:৫৮ এএম

স্থায়ীভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব নিয়েছেন নিক হকলি। সোমবার (৩১ মে) খবরটি নিশ্চিত করা হয়। কেভিন রবার্টস পদত্যাগ করার করার ২০২০ সালের জুনে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন হকলি।

এবার স্থায়ী নিযোগের পর তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হিসেবে, জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে আমাদের হৃদয়ে আছে ক্রিকেট। ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব পালন আমার কর্মজীবনের সবচেয়ে ভালো সুযোগ এবং আমি ভালো করার প্রতি অঙ্গীকারবদ্ধ।’

করোনাভাইরাস মহামারির মধ্যে সিএ-এর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়ে গত মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে কাজ করে সুনাম কুড়ান হকলি। এই দায়িত্ব নেওয়ার আগে এক দশক ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে কাজ করে আসছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত