তাপদাহের মধ্যে মোংলায় স্বস্তির বৃষ্টি

আপডেট : ৩১ মে ২০২১, ০৪:৩৯ পিএম

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবার সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে চলে আসা তাপদাহ থেকে স্বস্তি মিলেছে। ইয়াসের প্রভাবেও মোংলা এলাকায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি।

ইয়াসের আগে ও পরে প্রচণ্ড তাপদাহের মধ্যে যে সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল তাতে তখন পথঘাট ও মাটি ভিজেনি। অথচ সোমবারই এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আকাশেও সূর্যের দেখা নেই। তাই বৃষ্টি হওয়াতে গরম কেটে শীতল আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টিতে রাস্তাঘাটে জমেছে পানি। তবে এমন মেঘ ও বৃষ্টিসহ শীতল আবহাওয়া আরও দু-এক দিন ধরে বলবৎ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফার বৃষ্টির ফলে মোংলা পৌর শহরে লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। এমনিতেই মোংলায় করোনার কঠোর বিধিনিষেধ চলছে। বিধিনিষেধ এবং বৃষ্টির কারণে দুপুর হতে লোকজন শূন্য হয়ে পড়ে পৌর শহর মোংলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত