সাড়ে পাঁচ মাস আগে চট্টগ্রাম থেকে চুরি হওয়া এক শিশুকে সিলেট থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার শিশুটিকে চট্টগ্রামে আনার পর তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার করা হয় অপহরণে জড়িত সুলতানা বেগম সুমি (২৬) ও মো. ইসমাইলকে (৩৫)।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত বছরের ১২ ডিসেম্বর সকালে নগরীর রেলওয়ে স্টেশন কলোনির একটি বাসা থেকে শিশু ফারহানকে কোলে নিয়ে আদর করে তার মা-বাবার পূর্বপরিচিত সুলতানা। শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লে এরই ফাঁকে শিশুটিকে নিয়ে সটকে পড়ে সুলতানা। পরে শিশুটির সন্ধান না পেয়ে থানায় মামলা করে পরিবার।
ওসি আরও জানান, শিশুটিকে এক দম্পতির কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয় গ্রেপ্তাররা।
