ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতি স্টেশন সংস্কার দাবি

আপডেট : ০২ জুন ২০২১, ১২:৫৮ এএম

গত ২৪ মে সারা দেশে ট্রেন চালু হলেও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থামছে না কোনো ট্রেন। গত মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ধ্বংসযজ্ঞ চালানো হেফাজত নেতাকর্মীদের গ্রেপ্তার ও রেলস্টেশন দ্রুত সংস্কার করে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান  হোসেন, পৌরসভার প্যানেল মেয়র হোসনে আরা বাবুল,  জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, বাসুদেব ইউপি চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূঞা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত