ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে নিয়ে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। কোচ গ্যারেথ সাউথগেট তার ৩৩ সদস্যের প্রাথমিক তালিকা থেকে ৭ জনকে বাইরে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেন।
২২ বছর বয়সী লিভারপুল ফুলব্যাক আলেক্সান্ডার-আর্নল্ড চোট কাটিয়ে ফিরেছেন দলে। এ ছাড়া চোট থেকে সেরে ওঠা হ্যারি ম্যাগুইরে ও জর্ডান হ্যান্ডারসনকে দলে অন্তর্ভুক্ত করেছেন সাউথগেট।
কিন্তু ম্যাসন গ্রিনউডকে পাননি তিনি। চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি জেসে লিংগার্ড, অ্যারন রামসডালে, বেন হোয়াইট, বেন গডফ্রে, জেমস ওয়ার্ড-প্রাউস এবং ওলি ওয়াটকিন্সের।
ইংল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: ডিন হ্যান্ডারসন (ম্যানচেস্টার ইউনাইটেড), স্যাম জনস্টোন (ওয়েস্টব্রম), জর্ডান পিকফোর্ড (এভারটন)
ডিফেন্ডার: জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি ম্যাগুইরে (ম্যানচেস্টার ইউনাইটেড), ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড (লিভারপুল), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), টাইরন মিঙ্গস (অ্যাস্টন ভিলা), রিস জেমস (চেলসি), কনর কোডি (উলভস), বেন চিলওয়েল (চেলসি) কাইরেন ট্রিপিয়ার (অ্যাটলেটিকো মাদ্রিদ)
মিডফিল্ডার: ম্যাসন মাউন্ট (চেলসি), ডেকলান রাইস (ওয়েস্ট হাম), জর্ডান হ্যান্ডারসন (লিভারপুল), জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), কেলভিন ফিলিপস (লিডস ইউনাইটেড)
ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহাম), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), ডমিনিক কালভার্ট-লুইন (এভারটন), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জ্যাক গ্রিলিশ (অ্যাস্টন ভিলা), জাডোন সানচো (বরুশিয়া ডর্টমুন্ড), বুকাও সাকা (আর্সেনাল)
