১৩ জুন থেকে কুবির চূড়ান্ত পরীক্ষা শুরু

আপডেট : ০৩ জুন ২০২১, ১১:১৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা ১৩ জুন থেকে সশরীরে শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক করে পরীক্ষা নেবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। গত বছরের ১৭ মার্চ থেকে বিশ^বিদ্যালয় বন্ধ হয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়া শুরু করার পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফের বন্ধ করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত