এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে ভোট না করার অনুরোধ জাপার

আপডেট : ০৪ জুন ২০২১, ১১:৫৮ পিএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে ভোটগ্রহণ না করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, ‘১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি নেতাকর্মী ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কোটি কোটি ভক্ত-অনুরাগীর কাছে অত্যন্ত আবেগঘন দিন। ঘোষিত তিনটি উপনির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য যেকোনো দিনে ভোটগ্রহণ করতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত