রামেক করোনা ইউনিটে একদিনে ৮ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ০১:৩৩ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনা পজিটিভ ও ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

করোনা শনাক্ত হওয়া চারজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩জন আর রাজশাহীর একজন।

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

উপপরিচালক বলেন, মৃতদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন রয়েছেন। এ নিয়ে গত ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১৩ দিনে হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে মারা গেলেন ১০১ জন। এই ১০১ জনের মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে, রামেকের করোনা ইউনিটে শনিবার সকালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত