বোকার সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদে কাঁদলেন তেভেজ

আপডেট : ০৬ জুন ২০২১, ১২:৫১ এএম

এক সময় ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি মনে করা হতো কার্লোস তেভেজকে। যদিও আর্জেন্টিনার জার্সি গায়ে নামের প্রতি সেই সুবিচার করতে পারেননি। ৭৫ ম্যাচ খেলে গোল পেয়েছেন মাত্র ১৩টি। জাতীয় দলের হয়ে ২০১৫ সালে সর্বশেষ খেলেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড-সিটি-জুভেন্তাস হয়ে সে বছরই প্রথম পেশাদার ক্লাব বোকা জুনিয়র্সে ফেরেন। মাঝে দু’বছর চীনের ক্লাবে খেলে ২০১৮-তে আবার ফিরেছিলেন বোকায়। শুক্রবার চূড়ান্তভাবে বোকা ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে ফুটবলকে বিদায় বলেননি। কোথায় খেলবেন সেটাও উল্লেখ করেননি। বোকার ঐতিহ্যবাহী জার্সির রং লালের প্রতি বিশেষ আবেগ দেখিয়ে বলেছেন, ‘আমার রক্ত লাল নয়, আমার রক্ত নীল ও হলুদ। আর্জেন্টিনায় আমার ক্যারিয়ার শেষ। কোনো রকম সংশয় ছাড়া আমি সব সময় বলি, এখানে একমাত্র বোকা জনিয়র্সের হয়েই আমি খেলতে চেয়েছি।’ যোগ করেন, ‘বোকা আমার কাছ থেকে আরও বেশি চেয়েছে এবং মানসিকভাবে তা করার মতো পরিস্থিতিতে নেই আমি। এমনকি বাবার মৃত্যুতে শোক করারও সময় ছিল না আমার এবং আবার আমাকে খেলতে হয়েছিল। এটাই বোকার দাবি।’ এই মন্তব্যের পর তেভেজকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত