বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বোয়ালমারী একাদশ

আপডেট : ০৬ জুন ২০২১, ০২:৩০ পিএম

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম এ অনূর্ধ্ব ১৭ জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনালে উঠেছে বোয়ালমারী একাদশ ও সদরপুর একাদশ।

রবিবার সকাল সাড়ে ১০টায় এই খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া কর্মকর্তা শাহিন সুলতান রাজা জানান, আজ (রবিবার) অনূর্ধ্ব ১৭ জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম খেলায় বালক বোয়ালমারী একাদশ সালথা একাদশকে টাইব্রেকারের ৩-০ গোলে পরাজিত করেছে। অপর খেলায় বালিকা সদরপুর একাদশ মধুখালী একাদশকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।

তিনি বলেন, আগামী ৮ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত