স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট কী তা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। কোনো ভ্যারিয়েন্টই আলাদা করে কিছু করতে পারবে না যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। মাস্ক ব্যবহার করলে যেকোনো ভ্যারিয়েন্টকেই প্রতিরোধ করা যাবে। মানুষের জন্য যে দেশের যেকোনো ভ্যারিয়েন্ট হোক না কেন, প্রতিরোধের একটিই উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের উদ্বেগজনক করোনা পরিস্থিতি পরিদর্শন করতে এসে গতকাল রবিবার বিকেলে জেলা হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় যান। সেখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় মিলিত হন।
