বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা হচ্ছে না দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘খুনের আসামিকে জামিন দেওয়া হলেও তাকে জামিন (খালেদা জিয়া) দেওয়া হচ্ছে না।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে জামিন দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া কোনো অন্যায় করেননি, জামিন বেগম জিয়ার অধিকার।’
এ সময় খালেদা জিয়াকে জামিনের জন্য বিএনপি নেতাকর্মীদের আদালতে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। জাফরুল্লাহ বলেন, ‘বেগম জিয়া ছাড়া বিএনপির মুক্তি সম্ভব নয়। বিএনপি নেতাকর্মীদেরকে বেগম জিয়ার মুক্তির জন্য রাস্তায় নামতে হবে।’
