সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২১, ১২:২০ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে লুৎফর রহমান (৩৫) ও সঞ্জয় দাস (২২) নামে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত লুৎফর রহমান উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সঞ্জয় দাস একই ইউনিয়নের দীঘিরপাড় খালপাড় গ্রামের রঞ্জিত দাসের ছেলে। তারা ঠিকাদার জমসের আলীর কাজ করতেন বলে জানা গেছে।

নিহত সঞ্জয় দাসের চাচাতো ভাই প্রিতম দাসসহ স্থানীয় কয়েকজন জানান, গতকাল সকালে লুৎফর রহমান ও সঞ্জয় দাসকে দীঘিরপাড় খালপাড় গ্রামের সুমন মিয়ার বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে পাঠান ঠিকাদার জমসের আলী। দুপুরের দিকে তাদের মুঠোফোন বন্ধ পান ঠিকাদার। তাদের খোঁজ নিতে প্রিতম দাসকে পাঠানো হয়। প্রিতম সেপটিক ট্যাংকের ভেতরে তাদের পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। পরে ওই দুজনের পরিবারের সদস্যরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত