সোনারগাঁয়ে বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৮ জুন ২০২১, ০১:০২ এএম

সোনারগাঁয়ে বকেয়া বেতন ও সাত দফা দাবি আদায়সহ অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন সিনহা গার্মেন্টের শ্রমিকরা। গতকাল সোমবার সকাল থেকে দিনব্যাপী সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চলে সিনহা গ্রুপের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। সকালে গার্মেন্টে এসে কাজে যোগ না দিয়ে গার্মেন্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা গার্মেন্টের পরিচালককে অবরুদ্ধ করে রাখেন। দাবি না মানা পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।

এদিকে ঘটনার খবর শুনে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। গতকাল সকাল থেকে দিনভর এ বিক্ষোভ অব্যাহত থাকে। পরে বিকেলে মালিক কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত