১৫ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি রেজাউল করিম টিটু

আপডেট : ০৯ জুন ২০২১, ০২:১৩ এএম

চট্টগ্রাম জেলার ১৫ থানার মধ্যে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম টিটু শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার লাকসামের রাজাপুরে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। রেজাউল করিম টিটু রাজাপুর স্কুলের ১৯৯০ সালের ছাত্র ছিলেন। তিনি রাজাপুর স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেমের বড় ছেলে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত