বাক্‌প্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আপডেট : ০৯ জুন ২০২১, ০৩:১৬ পিএম

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর বাক্‌প্রতিবন্ধী সৎ মেয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার দুপুরে প্রেস কনফারেন্স করে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নরসিংদী শাখার কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান।

গ্রেপ্তার মো. বাদল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সোবান সিংহদীর ছেলে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, গ্রেপ্তারকৃত বাদল দীর্ঘদিন ধরে তার সৎ বাক্‌প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে আসছেন। সর্বশেষ গত ১৫ মার্চ রাত ১টার দিকে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাক্‌প্রতিবন্ধী ও তার বোন চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পায়।

গত ২০ মার্চ এ ঘটনায় নির্যাতিতার মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কেরাম বোর্ডের মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত