একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড

আপডেট : ০৯ জুন ২০২১, ০৬:২৭ পিএম

দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

এর আগে রেকর্ডটি ছিল মরক্কোর মালিয়ান হালিমা সিসে নামের এক নারীর। তিনি গত মাসে মরক্কোয় ৯ সন্তানের মা হন।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নতুন রেকর্ড গড়া গোসিয়াম থমারা সিথোল নামের ৩৭ বছর বয়সী ওই নারীর ধারণা ছিল একসঙ্গে আট সন্তানের মা হচ্ছেন। স্ক্যান রিপোর্টে সেটাই দেখা যায়।

কিন্তু সোমবার রাতে দশজনকে দেখে তার পরিবারের সবাই এমনকি চিকিৎসকেরাও অবাক হন।

গোসিয়ামের স্বামী তেবোহো সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার স্ত্রী সাত মাস সাত দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ ছেলে এবং ৩ মেয়ের জন্ম দিয়েছেন।’

এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়ামে। তাদের বয়স এখন ৬ বছর।

১০টি সন্তানই সুস্থ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোসিয়ামেই প্রথম যিনি একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত