রংপুরে ব্র্যাক অফিস থেকে নারীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০২১, ০৮:১৩ পিএম

রংপুরের তারাগঞ্জে ব্র্যাক অফিস থেকে হাফিজা বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার দামোদরপুর শাখা অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাফিজা বেগম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে ।

পুলিশ জানায়, ব্র্যাকের ওই শাখা অফিসের কর্মী নূর আলমের সঙ্গে ২০১০ সালে হাফিজা বেগমের বিয়ে হয়। তাদের নাহিদ নামে প্রথম সন্তান জন্মের সাড়ে ৮ মাস বয়সে মারা যায়। তখন থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত