হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট মামলার আসামি ও গজনাইপুর ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে সাতাইহাল ছয় মৌজার কিছু লোক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে ১৩টি ঘরবাড়ি পুড়ে যায়। এ ঘটনায় গত ১ জুন নোয়াগাঁও গ্রামের আবদুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।
