কর্ণফুলী নদীতে ডুবেছে মাছ ধরা জাহাজ

আপডেট : ০৯ জুন ২০২১, ১০:৫৮ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি ক্রিস্টাল-৮ নামের মাছধরা একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা সব নাবিককে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোররাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ্ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাজের নাবিকরা জানান, মেরামত কাজের জন্য জাহাজটি শাহ্ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে ভেতরে পানি ঢুকে যায়। পানি দেখতে পেয়ে নাবিকরা চিৎকার করলে আশপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি নদীতে ডুবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত