সেপ্টেম্বরে ফের ভাসানচরে নেওয়া হবে রোহিঙ্গাদের

আপডেট : ১১ জুন ২০২১, ০১:২০ এএম

ফের রোহিঙ্গাদের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি জানান, সেপ্টেম্বর মাসের শেষ দিকে তাদের ভাসানচরে নেওয়া হবে।

সচিব বলেন, ‘কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের জায়গা সংকট থাকায় তাদের জন্য ভাসানচরে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে আমাদের মূল উদ্দেশ্য হলো তাদের দেশে মানসম্মতভাবে ফেরত দেওয়া, সেই লক্ষ্যে কাজ করছে ইউএন। যেহেতু এটা একটা দীর্ঘ প্রসেস, তাই আপাতত এই ব্যবস্থা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত