কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক নারী ও দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, লাশগুলো প্রাথমিকভাবে রোহিঙ্গাদের বলে ধারণা করা হচ্ছে। পাশর্^বর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে নাফ নদীতে নৌকা ডুবে বা অন্য কোনো কারণে মারা যেতে পারে। উদ্ধার নারীর বয়স আনুমানিক ৩০ এবং শিশু দুটির বয়স ৫ থেকে ৭ বছর হতে পারে।
