দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ীতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ৫ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। উপজেলার আমবাড়ী হাটের পূর্বে পাশে কুড়িয়াল নামক স্থানে গত রববার সন্ধ্যায় রাস্তার এক পাশে একটি ট্রাক দেবে যায়।
আজ সোমবার সকাল ৯টায় রাস্তার পাশে আরেকটি ট্রাক দেবে যায়।
সোমবার সকাল ৯ট থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাস্তার দু’পাশ বন্ধ হয়ে যায়। দেখা দেয় রাস্তার দুপাশে তীব্র যানজট।
৫ ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রেও আইসি মো. আসাদুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর-ঢাকা মহাসড়কের পার্বতীপুর উপজেলার আমবাড়ীর হাটের পূর্ব পাশে কুড়িয়াইল নামক স্থানে রোববার সন্ধ্যায় ঢাকাগামী ভুট্টবোঝাই একটি ট্রাক নির্মাণাধীন রাস্তার উপরে দেবে যায়।
সোমবার সকাল ৯টায় একই জায়গায় ঢাকাগামী পণ্যবাহী ট্রাক পার হওয়ার সময় একই স্থানে দেবে যায়। আজ সোমবার ছিল দেশের সবচেয়ে বড় আমবাড়ী হাট।
