পটুয়াখালীর দুমকিতে বিদেশি দাতা সংস্থা পরিচালিত বেসরকারি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র ‘লুথ্যারাণ হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবি)’-এর নির্বাহী পরিচালক পিউস ছেড়াও’র অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা শহরে এলএইচসিবি’র সামনের সড়কে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেয়। অভিযোগের বিষয়ে পিউস ছেড়াও বলেন, ‘গত ৩১ মে তারিখে আমার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় আমি অবসর গ্রহণ করেছি। অবসরে যাওয়ার পর এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটিতে স্থানীয় প্রভাবে বেশ কয়েকজন অদক্ষ নার্সসহ চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরি দিতে হয়েছিল। তারাই এখন চাকরির শৃঙ্খলা ভেঙে আন্দোলনের নামে প্রতিষ্ঠানটি ধ্বংস করছে।’
×
