ঘাটাইলে বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:৫৪ এএম

টাঙ্গাইলে ঘাটাইলে বিদ্যুতের তারে জড়িয়ে মারুফ তালুকদার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, মারুফ তালুকদার উপজেলার শংকরপুর গ্রামের রফেল তালুকদারের একমাত্র ছেলে। তিনি স্থানীয় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্র ছিলেন।

নিহতের চাচা মিজানুর রহমান জানান, মঙ্গলবার পানি দিয়ে গরুর ঘর পরিষ্কার করার জন্য বিদ্যুতের মর্টারের লাইন দিতে যায়। এ সময় তিনি নিজের অজান্তে বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত