নিরাপত্তাহীনতার অভিযোগ

সহকর্মীর মৃত্যুতে চা-শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:৩৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগান কারখানায় কাজের সময় বৈদ্যুতিক ফ্যানে মাথা লেগে সঞ্জিব গৌড় (৩৫) নামে এক চা-শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে বাঘাছড়া চা-বাগানের শ্রমিকরা গতকাল বুধবার কর্মবিরতি পালন করেছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। সঞ্জিব বাঘাছড়া চা-বাগানের মৃত সুদান গৌড়ের ছেলে।

কুরমা চা-বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশি ও বাঘাছড়া চা-বাগানের সভাপতি রাখাল গোয়ালা বলেন, আসলে কাজের জায়গায় যেভাবে নিরাপত্তা দরকার চা-কারখানায় সেভাবে নিরাপত্তা নেই। তাই মঙ্গলবারের দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাঘাছড়া চা-বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত