রায়পুর পৌর আ.লীগের মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচার

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:৩৩ পিএম

লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়নের সমর্থনে রায়পুরে মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে রায়পুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারণায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ।

রায়পুর পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাজমুল আলম বাবুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর আইনুল কবির মনির।

সভায় অংশগ্রহণ করেন সব পৌর ওয়ার্ড কাউন্সিলর, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ও রায়পুর পৌরসভার সব ওয়ার্ডের নেতাকর্মীরা। এ ছাড়া রায়পুর পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভা শেষে রায়পুর পৌর এলাকার দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতারা ভোটারদের ২১ জুন স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে এসে নৌকার পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত