চাঁদপুরে ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:৩৩ পিএম

চাঁদপুরে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২১ শিক্ষাবর্ষের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকরা। গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত পিটিআই ভবনের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন হয়।

এ সময় মানববন্ধনে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী শিক্ষকরা সাংবাদিকদের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে পিটিআই সুপারিনটেনডেন্ট জয়নাল আবেদীনের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (ন্যাপ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত