বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অধীন ১৪টি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। গতকাল বুধবার সংগঠনের সহদপ্তর আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুমোদিত ১৪টি ইউনিট হলো ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ২. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ৩. ইসলামী বিশ্ববিদ্যালয়। ৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৭. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ৯. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব। ১০. রাজশাহী মেডিকেল কলেজ। ১১. রংপুর মেডিকেল কলেজ। ১২. দিনাজপুর মেডিকেল কলেজ। ১৩. চট্টগ্রাম মেডিকেল কলেজ। ১৪. রাঙ্গামাটি মেডিকেল কলেজ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গতকাল বুধবার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
