আশুলিয়ায় নববধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ১৭ জুন ২০২১, ১২:০৫ এএম

আশুলিয়ায় বিয়ের চতুর্থ দিনের মাথায় নববধূ রিতুর (১৯) লাশ মিলল হাসপাতালে। এ ঘটনায় স্বামী রুবেল মোল্লাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ।

রিতু আক্তার আশুলিয়ার খেজুরটেক এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় আলহাজ জাফর ব্যাপারী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের ফুপাতো ভাই নাঈম ইসলাম জানান, গত শুক্রবার রিতুর সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ মঙ্গলবার রুবেলের পরিবার থেকে জানানো হয় মিতু অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বুধবার সকালে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে গেলে তার মরদেহ দেখতে পান স্বজনরা। এ সময় নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে আশুলিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত