বৃষ্টির পানিতে উপকার

আপডেট : ১৯ জুন ২০২১, ১২:০২ এএম

বর্ষা মানেই হাঁচি, কাশি, সর্দি, জ্বর মনে হলেও এই বর্ষাই হয়ে উঠতে পারে রোগমুক্তির ঋতু। কারণ মাটি বা পাথরে থাকা মিনারেলস আর বর্জ্য বৃষ্টির পানিতে থাকে না। আর তাই সুস্থতার অন্যতম সহায়ক হতে পারে বৃষ্টির পানি। জেনে নিন এই পানির বিভিন্ন উপকারিতা সম্পর্কে

হজমশক্তি বাড়ায়

বৃষ্টির পানিতে থাকে অ্যালকালাইন pH, যা অ্যাসিডিটি কমায়, হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

গ্যাস ও মাথাব্যথা কমায়

ট্যাপের পানি জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করা হয়। আর ফ্লোরাইড আসে মাটির নিচ থেকে। বেশি মাত্রায় ক্লোরিন বা ফ্লোরাইড পেটে গেলে গ্যাসট্রাইটিস, মাথাব্যথার মতো সমস্যা বাড়ে। বৃষ্টির পানিতে ফ্লোরাইড বা ক্লোরিন কোনোটি থাকে না বলে গ্যাস দূর করতে ও মাথাব্যথা কমাতে এই পানি উপকারী।

ক্যানসারবিরোধী

বৃষ্টির পানিতে থাকা অ্যালকালাইন pH ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়। ক্যানসার রোগীদের ক্ষেত্রে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে বৃষ্টির পানি।

সুন্দর চুল

কোনো মিনারেলস না থাকায় বৃষ্টির পানি অত্যন্ত কোমল। এই পানিতে মাথা ধুতে পারলে শ্যাম্পু বা সাবানের চেয়েও ভালো কাজ দেয়।

ত্বকের জন্য উপকারী

সুন্দর সুস্থ ত্বক পেতে হলে বৃষ্টির পানি ব্যবহার করুন। সুগন্ধি সাবানে অ্যাসিডিক pH আছে, যা ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে দেয়। বৃষ্টির পানিতে এসব থাকে না, যার কারণে ত্বকও সুস্থ থাকে।

ব্যাকটেরিয়ানাশক

বৃষ্টির পানি কোষে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে দূর করে দেয়। এতে ত্বকের জ্বালাও দূর হয়। তাই সুযোগ থাকলে বৃষ্টিতে ভিজুন, সুস্থ থাকুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত