ফতুল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক আটক

আপডেট : ১৯ জুন ২০২১, ১০:০১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ফতুল্লার মাসদাইর আমেনা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী চালক রাসেল (৩৫) সহ কাভার্ডভ্যান আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। অটোরিকশার চালকও গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। তারা শহরের টানবাজার সুতার গদিতে লেবারের কাজ করেন। নিহত আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে আব্বাস উদ্দিন।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবউজ্জামান জানান, অটোরিকশার দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন থানা-পুলিশকে অবগত না করে লাশ বাড়িতে নিয়ে যায়। এলাকাবাসী চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত